ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

নিজ গাড়িতে গাছ-চাপায় যুক্তরাজ্য প্রবাসী নিহত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: যুক্তরাজ্যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পরে নিজের গাড়িতে বিশাল আকারের গাছের চাপায় ঘটনাস্থলেই কাহের হোসেন শাহিন (৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গত শনিবার যুক্তরাজ্য সময় বিকেলে ৪টার দিকে বার্মিংহামের এরডিংটনের নিউ সাটন রোডে নিজের গাড়িতে একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

৬ মেয়ে ও ১ ছেলে সন্তানেরজনক বার্মিংহামের বাঙ্গালি কমিউনিটির পরিচিতমুখ কাহের হোসেন শাহিন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর (রংবরং) রগ্রামের মৃত আকমল মিয়ার ছেলে ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ সমিতির সহ-সভাপতি। যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি কাহের হোসেন শাহিন যুক্তরাজ্যের অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কাহের হোসেন শাহিনের আকস্মিক মৃত্যুতে গোটা যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কাহের হোসেন শাহিনের চাচাতো ভাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে শাহিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা দেশে ও প্রবাসের সকল আত্মীয়স্বজন শোকাহত হয়ে পরেছি। শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট নিহত শাহিনের জন্য দোয়া কামনা করেন তিনি।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজ গাড়িতে গাছ-চাপায় যুক্তরাজ্য প্রবাসী নিহত

আপডেট সময় ১১:১৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: যুক্তরাজ্যে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পরে নিজের গাড়িতে বিশাল আকারের গাছের চাপায় ঘটনাস্থলেই কাহের হোসেন শাহিন (৫৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গত শনিবার যুক্তরাজ্য সময় বিকেলে ৪টার দিকে বার্মিংহামের এরডিংটনের নিউ সাটন রোডে নিজের গাড়িতে একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি।

৬ মেয়ে ও ১ ছেলে সন্তানেরজনক বার্মিংহামের বাঙ্গালি কমিউনিটির পরিচিতমুখ কাহের হোসেন শাহিন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির সিকন্দরপুর (রংবরং) রগ্রামের মৃত আকমল মিয়ার ছেলে ও প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর গরীব কল্যাণ সমিতির সহ-সভাপতি। যুক্তরাজ্য কমিউনিটির পরিচিত ও জনপ্রিয় ব্যক্তি কাহের হোসেন শাহিন যুক্তরাজ্যের অসংখ্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কাহের হোসেন শাহিনের আকস্মিক মৃত্যুতে গোটা যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত কাহের হোসেন শাহিনের চাচাতো ভাই বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে শাহিন যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা দেশে ও প্রবাসের সকল আত্মীয়স্বজন শোকাহত হয়ে পরেছি। শাহিনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট নিহত শাহিনের জন্য দোয়া কামনা করেন তিনি।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481