ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক :ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ফরাসি ভাষা শেখাকে সহজতর করতে প্রকাশিত হয়েছে অফিওরার পরিচালক শুভ দাস রচিত ফরাসি ভাষা শিক্ষার চারটি নতুন বই। রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ওবারভিলিয়ের শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বইগুলোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

বর্তমান সময়ে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে স্পেন ও ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার উদ্যোগ চললেও ফ্রান্স অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। নতুন ও পুরোনো—উভয় অভিবাসীদের ক্ষেত্রেই ভাষাজ্ঞান ও ফরাসি ইতিহাস সম্পর্কে মৌলিক ধারণা এখন গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারলে ভবিষ্যতে জটিল পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমন প্রেক্ষাপটে শুভ দাসের প্রকাশিত বইগুলোকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন অভিজ্ঞ মহল। তাদের মতে, বইগুলো প্রবাসী বাংলাদেশিদের সহজ ও কার্যকর উপায়ে ফরাসি ভাষা শেখায় সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিওরার পরিচালক কৌশিক রাব্বানী, শুভ দাসের বাবা-মা, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা আশা প্রকাশ করেন, এই বইগুলোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ফরাসি ভাষা শিক্ষায় আরও আগ্রহী ও দক্ষ হয়ে উঠবেন।

ট্যাগস :

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট সময় ১২:১৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক :ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ফরাসি ভাষা শেখাকে সহজতর করতে প্রকাশিত হয়েছে অফিওরার পরিচালক শুভ দাস রচিত ফরাসি ভাষা শিক্ষার চারটি নতুন বই। রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ওবারভিলিয়ের শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বইগুলোর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

বর্তমান সময়ে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে স্পেন ও ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার উদ্যোগ চললেও ফ্রান্স অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। নতুন ও পুরোনো—উভয় অভিবাসীদের ক্ষেত্রেই ভাষাজ্ঞান ও ফরাসি ইতিহাস সম্পর্কে মৌলিক ধারণা এখন গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে না পারলে ভবিষ্যতে জটিল পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমন প্রেক্ষাপটে শুভ দাসের প্রকাশিত বইগুলোকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন অভিজ্ঞ মহল। তাদের মতে, বইগুলো প্রবাসী বাংলাদেশিদের সহজ ও কার্যকর উপায়ে ফরাসি ভাষা শেখায় সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিওরার পরিচালক কৌশিক রাব্বানী, শুভ দাসের বাবা-মা, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা আশা প্রকাশ করেন, এই বইগুলোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ফরাসি ভাষা শিক্ষায় আরও আগ্রহী ও দক্ষ হয়ে উঠবেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481