ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

শাহজালালে বোর্ডিং ব্রিজ ভেঙে ক্ষতিগ্রস্ত কুয়েত এয়ারের উড়োজাহাজ

অভিবাসন ডেস্ক :: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরের একটি বোর্ডিং ব্রিজ ভেঙে পড়ায় এটি ক্ষতির শিকার হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি (ফ্লাইট নাম্বার কেউইউ ২৮৩) ২৮৪ জন যাত্রী নিয়ে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সব যাত্রী নামার পর রাত আড়াইটার দিকে উড়োজাহাজের সঙ্গে সংযুক্ত বোর্ডিং ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। ওই সময় শুধু পাইলট ও কেবিন ক্রুরা উড়োজাহাজে ছিলেন। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়েছে।

বর্তমানে যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন, কাছাকাছি একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কুয়েত থেকে আসা কানেক্টিং ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে বিনামূল্যে ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

শাহজালালে বোর্ডিং ব্রিজ ভেঙে ক্ষতিগ্রস্ত কুয়েত এয়ারের উড়োজাহাজ

আপডেট সময় ০৪:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

অভিবাসন ডেস্ক :: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দরের একটি বোর্ডিং ব্রিজ ভেঙে পড়ায় এটি ক্ষতির শিকার হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে কুয়েত এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি (ফ্লাইট নাম্বার কেউইউ ২৮৩) ২৮৪ জন যাত্রী নিয়ে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সব যাত্রী নামার পর রাত আড়াইটার দিকে উড়োজাহাজের সঙ্গে সংযুক্ত বোর্ডিং ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। ওই সময় শুধু পাইলট ও কেবিন ক্রুরা উড়োজাহাজে ছিলেন। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি বিমানবন্দরে গ্রাউন্ডেড করা হয়েছে।

বর্তমানে যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন, কাছাকাছি একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। কুয়েত থেকে আসা কানেক্টিং ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে বিনামূল্যে ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481