ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করে নিতে প্রস্তুত ছাদ খোলা বাস

অভিবাসন ডেস্ক :: সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রেখে আজ দেশে ফিরছে মেয়েরা। রুপালি ট্রফি নিয়ে সাবিনা খাতুনদের দুপুর সোয়া দুইটায় ঢাকায় পা রাখার কথা। সাবিনাদের বরণ করে নিতে প্রস্তুত দেশের ফুটবল অনুরাগী, ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে। চ্যাম্পিয়ন কন্যাদের জন্য প্রস্তুত ছাদ খোলা বাস। মেয়েদের নিতে ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে বিশেষভাবে সাজানো বাসটি। সাবিনারা ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে ফুটবল প্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়ে বাফুফে ভবনে পৌঁছবেন।

ছাদ খোলা বাস নিয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘একটি বাস আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।’

বিআরটিসি বাসের দুই পাশে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন দলের ছবি। বাসের মাঝখানে ট্রফি নিয়ে দলীয় উৎসবের ছবি রয়েছে। দুই পাশে টুর্নামেন্টের দুই সেরা ফুটবলারের ছবি রয়েছে। বাঁ পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা আর ডান পাশে সেরা গোলরক্ষক রুপনা চাকমার ট্রফি নেয়ার ছবি।

নেপালের কাঠমান্ডুর সলটি হোটেল থেকে বাংলাদেশ দল আজ সকাল সাড়ে নয়টায় বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে। হোটেলে কেক কেটে স্টাফদের সঙ্গে ছবি তোলেন সাবিনারা।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চ্যাম্পিয়ন কন্যাদের বরণ করে নিতে প্রস্তুত ছাদ খোলা বাস

আপডেট সময় ০১:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

অভিবাসন ডেস্ক :: সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রেখে আজ দেশে ফিরছে মেয়েরা। রুপালি ট্রফি নিয়ে সাবিনা খাতুনদের দুপুর সোয়া দুইটায় ঢাকায় পা রাখার কথা। সাবিনাদের বরণ করে নিতে প্রস্তুত দেশের ফুটবল অনুরাগী, ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে। চ্যাম্পিয়ন কন্যাদের জন্য প্রস্তুত ছাদ খোলা বাস। মেয়েদের নিতে ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে বিশেষভাবে সাজানো বাসটি। সাবিনারা ছাদ খোলা বাসে ট্রফি নিয়ে ফুটবল প্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়ে বাফুফে ভবনে পৌঁছবেন।

ছাদ খোলা বাস নিয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘একটি বাস আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।’

বিআরটিসি বাসের দুই পাশে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন দলের ছবি। বাসের মাঝখানে ট্রফি নিয়ে দলীয় উৎসবের ছবি রয়েছে। দুই পাশে টুর্নামেন্টের দুই সেরা ফুটবলারের ছবি রয়েছে। বাঁ পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা আর ডান পাশে সেরা গোলরক্ষক রুপনা চাকমার ট্রফি নেয়ার ছবি।

নেপালের কাঠমান্ডুর সলটি হোটেল থেকে বাংলাদেশ দল আজ সকাল সাড়ে নয়টায় বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে। হোটেলে কেক কেটে স্টাফদের সঙ্গে ছবি তোলেন সাবিনারা।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481