ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

ঘূর্ণিঝড় ‘দানা’, বরগুনায় ১ জনের মৃত্যু

অভিবাসন ডেস্ক :: ঘূর্ণিঝড় ‘দানা’র ঝড়ো বাতাসে গাছ চাপা পড়ে বরগুনায় আশ্রাফ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়ায় বেতাগী উপজেলা ছোট মোকামিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আশ্রাফ আলী (৬১) বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে বেতাগীর ছোট মোকামিয়া নামক এলাকায় রওয়ানা হন আশ্রাফ আলী। এ সময় ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে একটি চাম্পল গাছ ভেঙে পড়ে তিনি চাপা পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশ্রাফ আলী নামক একজনের মৃত্যুর খবর পেয়েছি।

ট্যাগস :

সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা

ঘূর্ণিঝড় ‘দানা’, বরগুনায় ১ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪