ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ব্যর্থতা ঘোচাতে আমির আনছেন গজনি-২ ?

অভিবাসন ডেস্ক :: গত কয়েকটি ছবিতে খুব একটা সুবিধা করতে পারেননি মি. পারফেকশনিস্ট আমির খান। বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবি বেশ ভাবিয়েছে সমালোচকদের। শোনা যাচ্ছে, খান সাহেব তাঁর ২০০৮ সালের হিট ছবি ‘গজনি’র ফ্র্যাঞ্চাইজি বাড়াতে চলেছেন।

বর্তমানে নাকি এই বিষয়ে প্রযোজক আল্লু অরবিন্দ এবং তাঁর টিমের সঙ্গে কথা বলছেন। তেমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন।

জানা যায়, একইসঙ্গে গল্পের স্টোরি লাইন কেমন হবে—সেটাও ফাইনাল করেছেন। অনুমান করা হচ্ছে এই ছবিটি মুক্তি পেলে এটাও হিট করবে।

অন্যদিকে, যদি এই প্ল্যানিং বাস্তবায়িত হয় তাহলে ভারতীয় ছবিটি প্রথম ১০০ কোটির ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল তৈরি হবে, যা অবশ্যই একটি নজির গড়বে। প্রসঙ্গত, গজনি ছবিটি প্রথম বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি টপকেছিল।

গজনি ছবিটি হলিউড ছবি ‘মেমেন্টো’ থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় আঙ্গিকে বানানো। যেখানে রোমান্স, অ্যাকশন ও কষ্টের মতো অনুভূতিগুলোর সংমিশ্রণ ঘটেছে। এখানে যেমন ভরপুর ইমোশন আছে তেমনই আছে থ্রিলিং সিক্যুয়েন্স। ফলে স্বাভাবিক ভাবেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি।

তবে আপাতত আমির খান তাঁর আগামী ছবি ‘সিতারে জমিন পার’ নিয়ে ব্যস্ত। শিগগিরই মুক্তি পাবে এই ছবি। সব ঠিক থাকলে ২০২৫-এ আসবে এটি। এ ছাড়া চলতি বছর মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিজ’ ছবিটি ভারতের হয়ে অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। এই ছবিটি অভিনেতার প্রযোজনায় বানানো।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

ব্যর্থতা ঘোচাতে আমির আনছেন গজনি-২ ?

আপডেট সময় ০২:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

অভিবাসন ডেস্ক :: গত কয়েকটি ছবিতে খুব একটা সুবিধা করতে পারেননি মি. পারফেকশনিস্ট আমির খান। বিশেষ করে ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবি বেশ ভাবিয়েছে সমালোচকদের। শোনা যাচ্ছে, খান সাহেব তাঁর ২০০৮ সালের হিট ছবি ‘গজনি’র ফ্র্যাঞ্চাইজি বাড়াতে চলেছেন।

বর্তমানে নাকি এই বিষয়ে প্রযোজক আল্লু অরবিন্দ এবং তাঁর টিমের সঙ্গে কথা বলছেন। তেমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন।

জানা যায়, একইসঙ্গে গল্পের স্টোরি লাইন কেমন হবে—সেটাও ফাইনাল করেছেন। অনুমান করা হচ্ছে এই ছবিটি মুক্তি পেলে এটাও হিট করবে।

অন্যদিকে, যদি এই প্ল্যানিং বাস্তবায়িত হয় তাহলে ভারতীয় ছবিটি প্রথম ১০০ কোটির ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল তৈরি হবে, যা অবশ্যই একটি নজির গড়বে। প্রসঙ্গত, গজনি ছবিটি প্রথম বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি টপকেছিল।

গজনি ছবিটি হলিউড ছবি ‘মেমেন্টো’ থেকে অনুপ্রাণিত হয়ে ভারতীয় আঙ্গিকে বানানো। যেখানে রোমান্স, অ্যাকশন ও কষ্টের মতো অনুভূতিগুলোর সংমিশ্রণ ঘটেছে। এখানে যেমন ভরপুর ইমোশন আছে তেমনই আছে থ্রিলিং সিক্যুয়েন্স। ফলে স্বাভাবিক ভাবেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি।

তবে আপাতত আমির খান তাঁর আগামী ছবি ‘সিতারে জমিন পার’ নিয়ে ব্যস্ত। শিগগিরই মুক্তি পাবে এই ছবি। সব ঠিক থাকলে ২০২৫-এ আসবে এটি। এ ছাড়া চলতি বছর মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিজ’ ছবিটি ভারতের হয়ে অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। এই ছবিটি অভিনেতার প্রযোজনায় বানানো।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481