ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

টিকটকের বিরুদ্ধে ১৩ মার্কিন অঙ্গরাজ্যে মামলা

আইটি ডেস্ক :: তরুণ ব্যবহারকারীদের ক্ষতি ও তাদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যসহ ওয়াশিংটন ডিসিতে মামলার মুখোমুখি হয়েছে টিকটক। মামলায় অভিযোগ করা হয়, টিনএজারদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও তাদের সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না টিকটক।

এ অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, এর প্রতি আসক্তি তৈরি করতে ও টিনএজারদের ফোনের স্ক্রিনে আটকে রাখার জন্য। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও অন্যান্য রাজ্যে পৃথকভাবে করা এসব মামলায় দাবি করা হয়, টিকটকের ফিচার আসক্তি তৈরির জন্য ডিজাইন করা হয়েছে, যা শিশুদের বেশি সময় ধরে অ্যাপটি ব্যবহারের প্রতি আকর্ষণ ও কনটেন্ট মডারেশনসংক্রান্ত ভুল তথ্য প্রদান করে।

এ অভিযোগ নাকচ করে টিকটক বলেছে, এসব দাবি ‘ভুল ও বিভ্রান্তিকর’ এবং তাদের নিজস্ব ‘ডিফল্ট স্ক্রিন টাইম’-এর পাশাপাশি ১৬ বছরের কম বয়সি ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রাইভেসি সেটিংসের মতো বিভিন্ন ফিচারের কথা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। নতুন করে এ আইনি পদক্ষেপ চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির জন্য আরেকটি ধাক্কা বলে প্রতিবেদনে উঠে এসেছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

টিকটকের বিরুদ্ধে ১৩ মার্কিন অঙ্গরাজ্যে মামলা

আপডেট সময় ১২:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪