ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

গাজীপুরে ২ কর্মকর্তা-আনসার সদস্যদের গুলি করে ও কুপিয়ে সোনালী ব্যাংকের টাকা লুট

হাসপাতালে আহত উপশাখার ইনচার্জ আতিকা বেগম। ছবি: সংগৃহিত

অভিবাসন ডেস্ক :: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে এবং গুলি করে টাকা লুটের ঘটনা ঘটেছে। রোববার গাজীপুর সদরের স্টেডিয়ামের কাছাকাছি সড়কে এ ঘটনা ঘটে। আহত চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদরের সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. শহিদুজ্জামান সমকালকে বলেন, প্রতিদিনের মতো আজও গাজীপুরের সোনালী ব্যাংকের উপশাখা থেকে ‘ক্যাশ ক্লোজ’ করে টাকা নিয়ে ব্যাংকের মূল শাখায় আসছিলেন ব্যাংকের দুই স্টাফ ও দুই আনসার সদস্য। ৬টি মোটরসাইকেলে ১২ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে তাদের গাড়ি থামায়। এরপর টাকা ব্যাগ নিয়ে টানাটানি করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা কুপিয়ে উপশাখার ইনচার্জ আতিকা বেগমসহ চারজনকে আহত করে। এলোপাতাড়ি গুলি ছোড়ে। এরপর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ৮ লাখ টাকা ছিল। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শহিদুজ্জামান আরও বলেন, মামলা করার প্রস্তুতি চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা

গাজীপুরে ২ কর্মকর্তা-আনসার সদস্যদের গুলি করে ও কুপিয়ে সোনালী ব্যাংকের টাকা লুট

আপডেট সময় ০৮:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪