ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর

কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: সংগৃহিত

অভিবাসন ডেস্ক :: নাটক সমাজের দর্পণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, শুদ্ধাচার শুভ ও সুন্দরের পথে মানুষকে ধাবিত করে এই ধারণাকে উপজীব্য করে কানাডার টরেন্টোতে নাট্যসংঘের আয়োজনে এসটি প্যাট্রিক ক্যাথলিক সেকেন্ডারি স্কুলে চতুর্থ নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ও ৯ নভেম্বর।

দুই দিনব্যাপী এই চতুর্থ নাট্যোৎসবে বিকেল তিনটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছয়টি পূর্ণাঙ্গ মঞ্চ নাটক ও একটি নৃত্যনাট্যসহ মোট নয়টি মঞ্চায়ন হবে। এ উপলক্ষে কানাডার টরেন্টোর বাংলাদেশ সেন্টারে এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময়ে উপস্থিত ছিলেন প্রবাসী বাঙালি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্খীসহ অর্ধশতাধিক মানুষ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ভূতপূর্ব সংবাদ উপস্থাপক আসমা আহমেদ মাসুদ, সংস্কৃতিজন সুমন সাঈদ, নাট্যজন নয়ন হাফিজ, সবিতা সোমানী, মিথুন রেজা, শিল্পী দম্পতি কচি রানা ও রেশমা রণি, কবি পারভেজ চৌধুরী, সম্প্রচার বিশেষজ্ঞ সায়েম মোহাম্মদসহ অন্যান্য সুধীজনেরা।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা চতুর্থ নাট্যোৎসবের সাফল্যকামনা করে বলেন, নাটক মানুষের চিন্তা শক্তিকে শানিত করে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করে, নাটক সুন্দরের প্রতীক। এ সময়ে অভিবাসী বিশেষজ্ঞ মনীশ পাল, রিয়েলটর সুকোমল রায় নাট্যসংঘ, কানাডা’র যেকোনো কর্মকাণ্ডে সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যারিস্টার সূর্য চক্রবর্তী নাট্যসংঘ, কানাডার ভূয়সী করে সুস্থ ও সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার অগ্রযাত্রায় তাদের অবদানের কথা তুলে ধরেন।

আশরাফ রানার অনুষ্ঠান পরিকল্পনা ও সাবলীল পরিচালনায় জুসি ডায়না বিশ্বাস, মো. আশরাফুল আলম রাসেল ও দীপিকা রোজারিও নাটকের চরিত্রগুলোর প্রাণবন্ত খণ্ডাভিনয় করেন। নাহিদ আশরাফির আবৃত্তি ও গোলাম রব্বানী শিহাবের লালনগীতি অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

নাট্যসংঘ কানাডার চতুর্থ নাট্যোৎসব ৮-৯ নভেম্বর

আপডেট সময় ০১:০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫