ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

জয়াকে দেখে কটাক্ষ করে যা বললেন বিজেপি নেতা

অভিবাসন ডেস্ক :: টালিউডে সদ্য মুক্তি পেয়েছে জয়া আহসানের ‘ডিয়ার মা’। তিনি গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন জায়গাতে প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীকে কলকাতায় দেখেই ক্ষেপলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। রীতিমতো বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেছেন তিনি। যেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জয়ার উদ্দেশে শমীকের কটাক্ষ, ‘বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়!’

মূলত, এই নেতা দাবি করেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে। যে বিষয় নিয়ে সরব নন জয়া। এমনকি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। যে কারণে জয়ার ওপর ক্ষেপেছেন তিনি।

শমীকের কথায় এদিন শুরু থেকেই ছিল ব্যঙ্গের সুর। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে কলকাতায়। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। এমনকি বিজেপি নেতা নিজেই তাকে দেখেছেন দুটি অনুষ্ঠানে। যা ভালোভাবে নেননি তিনি।

সাংবাদিকদের এই বিজেপি নেতা বলেন, ‌‘জয়া আহসান বলে এক অভিনেত্রী আছেন। একদম সামনে। মঞ্চ আলো করে! বড় মাপের অভিনেত্রী। তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যা হচ্ছে, অন্যায় হচ্ছে?’

যদিও এই বিজেপি নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় কিছু বলেননি জয়া। বরং তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ডিয়ার মা’র প্রচারণাতেই।

ট্যাগস :

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

জয়াকে দেখে কটাক্ষ করে যা বললেন বিজেপি নেতা

আপডেট সময় ০১:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫