ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

টি-টোয়েন্টিতে উইন্ডিজের আরও একটি রেকর্ড

অভিবাসন ডেস্ক :: টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আরও একটি রেকর্ড গড়েছে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ২৫৬ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২৩ সালের ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রানের রেকর্ড গড়ে উইন্ডিজ।

তবে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক জিম্বাবুয়ে। তারা গত বছরের ২৩ অক্টোবর গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে ৩৪৪ রানের পাহাড় গড়ে। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছে নেপাল। তারা ২০২৩ সালে মঙ্গলিয়ার বিপক্ষে ৩১৪ রানের রেকর্ড গড়ে।

এই তালিকায় তৃতীয় পজিশনে আছে ভারত। গত বছরের ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

রোববার আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ওয়েষ্ট ইন্ডিজ। দলের হয়ে ইভিন লুইস ৪১ বলে ৭টি চার আর ৮টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন। ২৭ বলে ৫১ রান করেন অধিনায়ক শাই হোপ। ২২ বলে ৪টি চার আর সমান ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে কেসি কার্টি।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

টি-টোয়েন্টিতে উইন্ডিজের আরও একটি রেকর্ড

আপডেট সময় ১১:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

অভিবাসন ডেস্ক :: টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে আরও একটি রেকর্ড গড়েছে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ ওভারে ২৫৬ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২৩ সালের ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রানের রেকর্ড গড়ে উইন্ডিজ।

তবে টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক জিম্বাবুয়ে। তারা গত বছরের ২৩ অক্টোবর গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে ৩৪৪ রানের পাহাড় গড়ে। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছে নেপাল। তারা ২০২৩ সালে মঙ্গলিয়ার বিপক্ষে ৩১৪ রানের রেকর্ড গড়ে।

এই তালিকায় তৃতীয় পজিশনে আছে ভারত। গত বছরের ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

রোববার আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ওয়েষ্ট ইন্ডিজ। দলের হয়ে ইভিন লুইস ৪১ বলে ৭টি চার আর ৮টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৯১ রান করেন। ২৭ বলে ৫১ রান করেন অধিনায়ক শাই হোপ। ২২ বলে ৪টি চার আর সমান ছক্কায় ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে কেসি কার্টি।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481