ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

চার দিনের সফরে কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অভিবাসন ডেস্ক :: চার দিনের সরকারি সফরে সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধান উপদেষ্টার এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। তারা জানান, দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা ও দেশপ্রেমের প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন, তাকে সম্মাননা দেবেন। বাংলাদেশের অনেক কিছু চাওয়া-পাওয়ার আছে ড. ইউনূসের কাছে। তারা আশা করেন, ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে।

সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

চার দিনের সফরে কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

অভিবাসন ডেস্ক :: চার দিনের সরকারি সফরে সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চার দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধান উপদেষ্টার এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে সফর ঘিরে প্রবাসীদের নানা দাবি দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। তারা জানান, দেশের প্রয়োজনে, সংস্কারের প্রয়োজনে, দেশমাতৃকা ও দেশপ্রেমের প্রয়োজনে তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন, তাকে সম্মাননা দেবেন। বাংলাদেশের অনেক কিছু চাওয়া-পাওয়ার আছে ড. ইউনূসের কাছে। তারা আশা করেন, ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের একটি ভালো ব্যবসায়িক সম্পর্ক উন্নত হবে।

সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ উঠে আসে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481