ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন

অভিবাসন ডেস্ক :: সিলেটের সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২৮ মে) ভোরে ও সকালে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। এ সময় এদের সবাইকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে ৪৮ বিজিবি জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ৫২ জন, নোয়াকোট বিওপি ছাতক উপজেলা সীমান্ত দিয়ে ১৬ জন এবং ১৯ বিজিবি জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ঘটনার সময় বিজিবি সতর্ক অবস্থানে থাকায় দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাটের বাসিন্দা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করেছেন বিজিবির টহল দল।

বিজিবি ১৯ ব‍্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বুধবার সকাল ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে। আটকদের আইনিব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন

আপডেট সময় ০৬:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

অভিবাসন ডেস্ক :: সিলেটের সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৮২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (২৮ মে) ভোরে ও সকালে সিলেট এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। এ সময় এদের সবাইকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে ৪৮ বিজিবি জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ৫২ জন, নোয়াকোট বিওপি ছাতক উপজেলা সীমান্ত দিয়ে ১৬ জন এবং ১৯ বিজিবি জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ঘটনার সময় বিজিবি সতর্ক অবস্থানে থাকায় দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাটের বাসিন্দা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ৪৮ বিজিবির আওতাধীন সিলেটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে কয়েকটি গ্রুপে ৬৮ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের সবাইকে সীমান্ত এলাকা থেকে আটক করেছেন বিজিবির টহল দল।

বিজিবি ১৯ ব‍্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বুধবার সকাল ৬টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির আওতাধীন জৈন্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফ আরও ১৪ জনকে ঠেলে পাঠিয়েছে। আটকদের আইনিব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481