ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

নবীগঞ্জে উইশ ফাউন্ডেশন ইউকের খাদ্য সামগ্রী বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাজ্য সরকারের নিবন্ধিত উইশ ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জালালসাপ, হৈবতপুর, রুস্তুমপুর ও ভানুদেব গ্রামের অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রতিবছরের মতো এবারও উইশ ফাউন্ডেশন বাংলাদেশে দুঃস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৭ মার্চ) সকালে নবীগঞ্জ উপজেলার এসব গ্রামের মানুষদের মাঝে রমজান উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ করা হয়।

উইশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নাসিমা ইসলাম বলেন, “রমজান মাসে আমাদের এই কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকবে। নবীগঞ্জ, বানিয়াচং এবং দিরাই উপজেলায় খাদ্য বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানাই ডেন্টিস্ট আজাদ আলী ও অন্যান্য স্বেচ্ছাসেবীদের, যারা নিরলস পরিশ্রম করে এই মহৎ কাজে সহযোগিতা করেছেন।”

উল্লেখ্য, উইশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

নবীগঞ্জে উইশ ফাউন্ডেশন ইউকের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৪:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫