ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

ট্রাম্পের বক্তব্য ‘অসত্য’ বলায় ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হবে না

অভিবাসন ডেস্ক :: বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে অসত্য বলছে অন্তর্বর্তী সরকার। আর এটি বলার মধ্যদিয়ে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখছে না সরকার।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

২৯ মিলিয়ন নিয়ে ট্রাম্পের বক্তব্যের পালটা জবাব দুই দেশের সম্পর্ক খারাপ হবে কিনা- জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, আমার মনে হয় না। বিষয়টা হলো প্রেসিডেন্ট শুধুমাত্র এটা বলেছেন। প্রেসিডেন্ট কোনো বিস্তারিত দেন নাই বা প্রশ্ন করেন নাই। আমরাও দেখেছি যে, আসলে এ রকম কোনো কিছু নেই। কাজেই এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই।

এ ধরনের বক্তব্যে সাধারণত সংশ্লিষ্ট দেশের দূতদের ডাকা হয়। তাহলে কেন ঢাকাস্থ দেশটির দূতকে ডাকা হবে না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এটাকে আমি কোনো উসকানিমূলক বক্তব্য বলে মনে করি না। একটা বিবৃতি দিয়েছেন, আমরা দেখেছি যে এটার এমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনিতো (ট্রাম্প) স্পষ্ট করে একটা কথাও বলেন নাই, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। দুই ব্যক্তি বলতে উনি কাদের বুঝিয়েছেন আমরা জানি না। কাজেই এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করার প্রয়োজন মনে করি না।

ট্রাম্পের বক্তব্য অসত্য বলেছে সরকার। এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হলো কিনা- এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এটা বলাই যায়। যেহেতু এ রকম কোনো কিছু খুঁজে পাই নাই। কাজেই এটা ঠিক না এটাই বলেছি।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

ট্রাম্পের বক্তব্য ‘অসত্য’ বলায় ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হবে না

আপডেট সময় ০৮:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫