ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি সেবা, চলবে ই-পাসপোর্টের আবেদন

অভিবাসন ডেস্ক :: মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা। তবে চলবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালেশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।

পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর হতে এমআরপি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আগামী ১ মার্চ থেকে এমআরপি পাসপোর্টের রিইস্যু আবেদন গ্রহণ করবে না।

এমন প্রেক্ষিতে মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট গ্রহণ করতে অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এদিকে মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ মার্চ থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না। পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের (পোস মালয়েশিয়া) মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

ট্যাগস :

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি সেবা, চলবে ই-পাসপোর্টের আবেদন

আপডেট সময় ০৩:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫