ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল প্যারিসে ৭মবারের মতো বিসিএফ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লন্ডনে ‘গান ও আড্ডার’ বর্ষপূর্তি উদযাপন যুক্তরাষ্ট্রে সব ধরনের ‘আশ্রয় আবেদন’ স্থগিত করল ট্রাম্প প্রশাসন দ্রোহের বারুদ এবং অব্যক্ত আকাঙ্ক্ষা! সম্পর্কের রসায়ন এবং সিলটী ভাইসাব! প্যারিসে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের তৃতীয় সিলেট উৎসব সফলভাবে অনুষ্ঠিত নবীগঞ্জে ৫০ বছর পুর্তিতে সুবর্ণজয়ন্তী বাস্তবায়ন কমিটির  অভিষেক ও লোগো উন্মোচন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা বাজার আসনে গণফোরাম থেকে মনোনয়ম পেলেন টি এইচ এম জাহাঙ্গীর সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাস দ্বীপ আর নেই

আজ থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

অভিবাসন ডেস্ক :: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়ছে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে বলে জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।

‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে আগামীকাল রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এর প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের ভাওয়াল রাজবাড়ী সড়কে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, অ্যাডভোকেট সাকিব, কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান।

ট্যাগস :

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল

আজ থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

আপডেট সময় ০৬:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481