ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত হলেন সাংবাদিক এনায়েত সোহেল নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভবিষ্যৎ: ওয়েলফেয়ার বিতর্কে ভিসা সংকট সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক হলেন ঢাবির সাবেক ছাত্র নেতা রনি খালেদা জিয়ার সমাধিস্থলে দোয়া-শ্রদ্ধা প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়” হার দিয়ে শুরু স্বাগতিক সিলেটের শান্তর ঝড়ো সেঞ্চুরিতে ভর করে জিতে গেল রাজশাহী ইমন ঝড়ে স্বাগতিক সিলেটের বড় সংগ্রহ ১৯১ লক্ষ্য নিয়ে মাঠে নামছে রাজশাহী

ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

অভিবাসন ডেস্ক :: ঢাকা-রংপুর মহাসড়কে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের মিঠাপুকুরে রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে।

গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় দুটি বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত মহাসড়কের উপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী পরিবহন চলাচল করে। ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়ে পড়ে। একইসঙ্গে কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় হয়ত চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ধাক্কা দেয়।

অন্যদিকে, রংপুরে বইছে হিমেল হাওয়া। সেইসঙ্গে রয়েছে ঘন কুয়াশা। ফলে শীতের দাপট বেড়েছে। শীতের কারণে মানুষজন কাবু হয়ে পড়েছেন। মাঘে প্রকৃতির এমন বৈরী আচরণে বৃষ্টির মত শিশির পড়ছে। কুয়াশার কারণে সড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে, ঘটছে দুর্ঘটনা।

ট্যাগস :

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

আপডেট সময় ০২:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫