ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত

জুবেল আহমদ সেকেল::সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল গফুর (৪৫) নামের এক সৌদিআরব প্রবাসী নিহত হয়েছেন। এঘটনায় মহিলা সহ উভয় পক্ষের অন্তত ১৩জন আহত হয়েছেন।

শনিবার(১১ জানুয়ারী) দুপুরে উপজেলার পশ্চিম গৌরিপুর ইউপির আতাসন গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফুর একই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। গত দেড় মাস আগে দেশে এসেছেন, আরো এক দেড় মাস দেশে ছুটি কাটিয়ে সৌদি আরব ফেরার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম গৌরিপুর ইউপির আতাসন গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুর গংদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার (১১ জানুয়ারি) উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের এক পর্যায়ে প্রবাসী আব্দুল গফুর সহ ১৩জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল গফুরকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে এক প্রবাসী নিহত

আপডেট সময় ০৪:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

জুবেল আহমদ সেকেল::সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল গফুর (৪৫) নামের এক সৌদিআরব প্রবাসী নিহত হয়েছেন। এঘটনায় মহিলা সহ উভয় পক্ষের অন্তত ১৩জন আহত হয়েছেন।

শনিবার(১১ জানুয়ারী) দুপুরে উপজেলার পশ্চিম গৌরিপুর ইউপির আতাসন গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফুর একই গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। গত দেড় মাস আগে দেশে এসেছেন, আরো এক দেড় মাস দেশে ছুটি কাটিয়ে সৌদি আরব ফেরার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম গৌরিপুর ইউপির আতাসন গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুর গংদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার (১১ জানুয়ারি) উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের এক পর্যায়ে প্রবাসী আব্দুল গফুর সহ ১৩জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল গফুরকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481