ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। তার দল লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপে ট্রুডো এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার দেশটির রাজধানী অটোয়াতে তার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

জাস্টিন ট্রুডো বলেছেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

সাম্প্রতিক জরিপগুলোতে জনপ্রিয়তায় ধস নামে ট্রুডোর। এ অবস্থায় তিনি নিজ দলের নেতাকর্মীদের ব্যাপক চাপের মুখে পড়েন। এছাড়া দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি ওই জরিপগুলোতে এগিয়ে ছিল। চলতি বছরের শেষের দিকে কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২০ অক্টোবরের আগেই দেশটিতে নতুন সরকার গঠন করতে হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। তারপর আরও দুটি নির্বাচনে জয়লাভ করে টানা প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন ৫৩ বছর বয়সী কানাডার এই প্রধানমন্ত্রী। বিবিসি

ট্যাগস :

এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের?

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো

আপডেট সময় ১২:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫