ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

মধ্যরাতে কিশোর গ্যাংয়ের কবলে দম্পতি, স্বামীকে পিটিয়ে হত্যা

হাসিবুল ইসলাম

অভিবাসন ডেস্ক :: গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম হাসিবুল ইসলাম (৪০)। তিনি বরিশালের বানারীপাড়া থানার ইপুহার এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ফেরার পথে স্ত্রীসহ তিনি কিশোর গ্যাংয়ের কবলে পড়েন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‌‘কেওয়ায় শ্বশুরবাড়িতে থাকতেন হাসিবুল ইসলাম। সেখানে ওষুধের ব্যবসা করতেন। বুধবার স্ত্রীকে নিয়ে ঢাকায় বেড়াতে যান। রাত আড়াইটার দিকে স্ত্রীসহ বাসায় ফিরছিলেন। এ সময় বাড়ির পাশে রুবেল নামে একজনসহ তিন থেকে চারজন কিশোর তাদের গতিরোধ করে। এ সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে হাসিবুলের স্ত্রীকে চড় মারলে তাদের মধ্যে মারামারি হয়।’

তিনি জানান, এ সময় রুবেলসহ ওই তিন-চারজন হাসিবুলকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ওসি বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

মধ্যরাতে কিশোর গ্যাংয়ের কবলে দম্পতি, স্বামীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৪৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এক ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম হাসিবুল ইসলাম (৪০)। তিনি বরিশালের বানারীপাড়া থানার ইপুহার এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ফেরার পথে স্ত্রীসহ তিনি কিশোর গ্যাংয়ের কবলে পড়েন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‌‘কেওয়ায় শ্বশুরবাড়িতে থাকতেন হাসিবুল ইসলাম। সেখানে ওষুধের ব্যবসা করতেন। বুধবার স্ত্রীকে নিয়ে ঢাকায় বেড়াতে যান। রাত আড়াইটার দিকে স্ত্রীসহ বাসায় ফিরছিলেন। এ সময় বাড়ির পাশে রুবেল নামে একজনসহ তিন থেকে চারজন কিশোর তাদের গতিরোধ করে। এ সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে হাসিবুলের স্ত্রীকে চড় মারলে তাদের মধ্যে মারামারি হয়।’

তিনি জানান, এ সময় রুবেলসহ ওই তিন-চারজন হাসিবুলকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসিবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

ওসি বলেন, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481