ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

সাকিব আল হাসান

অভিবাসন ডেস্ক :: প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে তারা। খবর বিবিসির।

চলতি বছর ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার।

তবে ম্যাচের পর তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। তাই ইসিবি তাৎক্ষণিক সিদ্ধান্তে জানায়, সাকিবকে পরবর্তী ইসিবি স্বীকৃত কোন টুর্নামেন্টে খেলতে হলে পরীক্ষা দিতে হবে।

ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।

বোলিংয়ের সময় সাকিবের হাত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ঘুরেছে, যা ইসিবির বোলিং অ্যাকশন সম্পর্কিত বিধির পরিপন্থি।

সাকিবের বোলিং নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বিবৃতিতে ইসিবি বলেছে, বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের আগপর্যন্ত ইসিবির কোন প্রতিযোগিতায় বোলিংয়ের ক্ষেত্রে সাকিব অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

আপডেট সময় ১১:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

অভিবাসন ডেস্ক :: প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে তারা। খবর বিবিসির।

চলতি বছর ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার।

তবে ম্যাচের পর তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। তাই ইসিবি তাৎক্ষণিক সিদ্ধান্তে জানায়, সাকিবকে পরবর্তী ইসিবি স্বীকৃত কোন টুর্নামেন্টে খেলতে হলে পরীক্ষা দিতে হবে।

ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।

বোলিংয়ের সময় সাকিবের হাত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ঘুরেছে, যা ইসিবির বোলিং অ্যাকশন সম্পর্কিত বিধির পরিপন্থি।

সাকিবের বোলিং নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বিবৃতিতে ইসিবি বলেছে, বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের আগপর্যন্ত ইসিবির কোন প্রতিযোগিতায় বোলিংয়ের ক্ষেত্রে সাকিব অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481