ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি

সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

সাকিব আল হাসান

অভিবাসন ডেস্ক :: প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছে তারা। খবর বিবিসির।

চলতি বছর ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার।

তবে ম্যাচের পর তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা। তাই ইসিবি তাৎক্ষণিক সিদ্ধান্তে জানায়, সাকিবকে পরবর্তী ইসিবি স্বীকৃত কোন টুর্নামেন্টে খেলতে হলে পরীক্ষা দিতে হবে।

ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে স্বাধীন পরীক্ষায় অংশ নেন সাকিব। যেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে।

বোলিংয়ের সময় সাকিবের হাত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ঘুরেছে, যা ইসিবির বোলিং অ্যাকশন সম্পর্কিত বিধির পরিপন্থি।

সাকিবের বোলিং নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে বিবৃতিতে ইসিবি বলেছে, বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের আগপর্যন্ত ইসিবির কোন প্রতিযোগিতায় বোলিংয়ের ক্ষেত্রে সাকিব অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।

ট্যাগস :

স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’

সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ

আপডেট সময় ১১:৩৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪