অভিবাসন ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘কথাকলি সিলেট’-এর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সংগঠনের মহড়া কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে নীলাঞ্জন দাস টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদি এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, অর্থ সম্পাদক জুমেল আহমদ ইব্রাহীম, দপ্তর ও প্রচার সম্পাদক শ্রাবন আচার্য্য সুজন এবং প্রবাসী সমন্বয়ক সদস্য আনোয়ারুল হক লাভলু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শামসুল বাসিত শেরো, শামীম আহমেদ, হাবীবা ফেরদৌস বিনতু ও সাইমা শহীদ।
নিজস্ব সংবাদ : 










