ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, একদিনে ৪৯২ জন নিহত

অভিবাসন ডেস্ক : লেবাননে হেজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৪৯২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে এটি গত বিশ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন।

হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হেজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা তেরশ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

অন্যদিকে, হেজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দুশো রকেট ছুড়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। এতে দুজন আহত হয়েছে।

এদিকে উভয়পক্ষ একটি সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলো তাদের সংযম প্রদর্শনের আহবান জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে ৩৫ শিশু ও ৫৮ জন নারী আছে। আর আহত হয়েছে ১ হাজার ৬৪৫ জন।

তবে হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক বা যোদ্ধাদের সংখ্যা কতো সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন হামলার কারণে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। : বিবিসি বাংলা

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, একদিনে ৪৯২ জন নিহত

আপডেট সময় ১২:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

অভিবাসন ডেস্ক : লেবাননে হেজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৪৯২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা বলছে এটি গত বিশ বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন।

হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হেজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা তেরশ লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

অন্যদিকে, হেজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দুশো রকেট ছুড়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। এতে দুজন আহত হয়েছে।

এদিকে উভয়পক্ষ একটি সর্বাত্মক যুদ্ধের দিকে অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিশ্বশক্তিগুলো তাদের সংযম প্রদর্শনের আহবান জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে ৩৫ শিশু ও ৫৮ জন নারী আছে। আর আহত হয়েছে ১ হাজার ৬৪৫ জন।

তবে হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক বা যোদ্ধাদের সংখ্যা কতো সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেছেন হামলার কারণে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। : বিবিসি বাংলা

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481