ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক :নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি মঞ্চাভিনেতা সোয়েব মোজাম্মেলকে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সম্মাননা প্রদান করেছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের একটি হলে আয়োজিত ‘বিসিএফ রিইউনিয়ন অ্যান্ড স্টুডেন্টস এওয়ার্ড’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন স্তরের মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিতে কাজ করার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
সোয়েব মোজাম্মেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফাতেমা তুজ জোহরা ও তানিয়া রহমান।
বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি মঞ্চাভিনেতা সোয়েব মোজাম্মেল নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সম্মাননা প্রদান কিংবা জানানো একটি মহৎ উদ্যোগ। বিসিএফ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও মতপার্থক্য ঊর্ধ্বে থেকে প্রশংসনীয় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। পরবাসে এমন স্বীকৃতি স্ব-স্ব ক্ষেত্রে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে সমাজ, সংস্কৃতি তথা দেশ প্রেমের প্রতি অধিকতর দায়বদ্ধতা তৈরির পাশাপাশি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মাঝে তাদের ঋদ্ধ করার অনুপ্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি করবে।’ বিসিএফ’র চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এরকম আয়োজন আগামীতে আরো বাংলাদেশী জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে পড়ুক। বিসিএফ তার নান্দনিক যাত্রা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি।’

প্রসঙ্গত, ২০১৬ সালে “petit message”নাটকের মাধ্যমে ফরাসি মঞ্চে তাঁর অভিনয়যাত্রার সূচনা ঘটে। এরপর অভিনয় করেন একাধিক ফরাসি চলচ্চিত্র ও তথ্যচিত্রে, যা তাঁকে ফরাসি দর্শকমহলেও পরিচিত করে তোলে।
বর্তমানে সোয়েব মোজাম্মেল ফরাসি মঞ্চনাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি “কবিতায় আড্ডা” নামে একটি সাহিত্য-সাংস্কৃতিক উদ্যোগে সংগঠক হিসেবে যুক্ত আছেন। রয়েছেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্সের সঙ্গেও।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল

আপডেট সময় ০২:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫