ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

বাংলাদেশের জুম্ম আদিবাসী জনগণের প্যারিসে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

অভিবাসন ডেস্ক :: গতকাল প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার প্রাঙ্গন কেন্দ্রে (Torcadero) অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। ফ্রান্সে বসবাসরত জুম্ম প্রবাসী মানবাধিকারকর্মীসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। সমাবেশের শুরুতে পার্বত্য চট্টগ্রামে জুম্ম আদিবাসী জনগণের উপর চলমান মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদস্বরূপ অংশগ্রহণকারীরা লাল ব্যান্ড হাতে পরিধান করে প্রতিবাদের প্রতীক হিসেবে নিজেদের উপস্থাপন করেন।

সমাবেশটি আয়োজন করে ফ্রান্সে বসবাসরত জুম্মদের মানবাধিকার সংগঠন La Voix des Jummas (জুম্মদের কন্ঠ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান মানবাধিকারকর্মী এবং চাকমা সার্কেলের উপদেষ্টা রানী ইয়ান ইয়ান, যিনি যুক্তরাষ্ট্র থেকে গ্লোবাল এন্টি-রেসিজম চ্যাম্পিয়ন সম্মাননা প্রাপ্ত। সমাবেশের মূল সঞ্চালনায় ছিলেন লা ভোয়া দে জুম্ম’র উপদেষ্টা মিসেস সমাপ্তি চাকমা বগ্নি ও সাধারণ সম্পাদক মিঃ পার্থ দেওয়ান। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের মুখপাত্র বাপ্পি চাকমা।

সমাবেশের সূচনা বক্তব্য ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর রেমি ফ্লেগিয়ের চাকমা। পরে পাহাড়ে যেসব জুম্ম নির্যাতিত, গুম, হত্যা, ধর্ষণ ও বিচার হীনতার শিকার হয়েছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তব্য দেন লা ভোয়া দে জুম্ম’ সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সহ-সভাপতি মেকসুয়েল চাকমা। কবিতা আবৃত্তি করেন সাহিত্যিক স্মরণিকা চাকমা। ঐতিহ্যবাহী জুম্ম গানে নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী হৃদ্যতা দেওয়ান, শায়েরী, সমাপ্তি চাকমা ও সৃজনী চাকমা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কলকাতা থেকে আগত শিক্ষাবিদ ড. মৃনাল চাকমা, ভিয়েতনামের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও পূজনীয় ভিক্ষু টাই হুয়ান ডিউ। প্রতিবাদ সমাবেশ শেষ হয় প্রধান অতিথি রানী ইয়ান ইয়ান-এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে।

তুফান চাকমার আঁকা বিভিন্ন প্রতিবাদী চিত্রকর্মের প্রদর্শনীও সমাবেশকে প্রাণবন্ত করে তোলে। সাথে আরো ছিল নানান প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার। বক্তারা বলেন, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেও পাহাড়ের জুম্ম জনগণ এখনো নিপীড়নের শিকার। পাহাড় যেন হয়ে উঠছে প্রতিনিয়ত এক বৈষম্য।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

বাংলাদেশের জুম্ম আদিবাসী জনগণের প্যারিসে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৪:৫৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481