ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

মধ্যরাতে পেনসিলভেনিয়ার গভর্নরের বাসভবনে অগ্নিসংযোগ

অভিবাসন ডেস্ক :: পেনসিলভেনিয়ার গভর্নরের সরকারি বাসভবনে এক দুর্বৃত্ত আগুন দিয়েছেন। অগ্নিসংযোগ করার পর গভর্নর জশ শাপিরো ও তার পরিবারের সদস্যদের তাৎক্ষণিক বাড়িটি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার শাপিরোই এই খবর নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ডেমোক্র্যাট এ গভর্নর বলেন, আগুন ছড়িয়ে পড়ার সময় পুলিশ দরজায় বারবার ধাক্কা দিলে মধ্যরাতে তিনি ঘুম থেকে জেগে উঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ শাপিরো জানিয়েছেন, ‌‘ঈশ্বরের কৃপায় কেউ আহত হয়নি, আগুনও নিভিয়ে ফেলা হয়েছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ও পেনসিলভেনিয়া রাজ্য কর্তৃপক্ষ একে অগ্নিসংযোগ অ্যাখ্যা দিলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটকের কথা জানানো হয়নি।

শাপিরো ও তার পরিবারের সদস্যরা রাজ্যের রাজধানীতে অবস্থিত গভর্নরের বাড়ি হারিসবার্গে ইহুদিদের পাসওভার ছুটির প্রথম রাত কাটানোর পর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আগুন নেভানো হলেও এর কারণে বাসভবনের একটি অংশের ব্যাপক ক্ষতি হয়েছে, বলেছে রাজ্য কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, যখন আগুন লাগানো হয়, তখন গভর্নর ও তার পরিবারের সদস্যরা ইটের বাড়িটির পৃথক এক অংশে ছিলেন।

ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য কর্তৃপক্ষ ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

মধ্যরাতে পেনসিলভেনিয়ার গভর্নরের বাসভবনে অগ্নিসংযোগ

আপডেট সময় ০১:৫১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

অভিবাসন ডেস্ক :: পেনসিলভেনিয়ার গভর্নরের সরকারি বাসভবনে এক দুর্বৃত্ত আগুন দিয়েছেন। অগ্নিসংযোগ করার পর গভর্নর জশ শাপিরো ও তার পরিবারের সদস্যদের তাৎক্ষণিক বাড়িটি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার শাপিরোই এই খবর নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ডেমোক্র্যাট এ গভর্নর বলেন, আগুন ছড়িয়ে পড়ার সময় পুলিশ দরজায় বারবার ধাক্কা দিলে মধ্যরাতে তিনি ঘুম থেকে জেগে উঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ শাপিরো জানিয়েছেন, ‌‘ঈশ্বরের কৃপায় কেউ আহত হয়নি, আগুনও নিভিয়ে ফেলা হয়েছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ও পেনসিলভেনিয়া রাজ্য কর্তৃপক্ষ একে অগ্নিসংযোগ অ্যাখ্যা দিলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটকের কথা জানানো হয়নি।

শাপিরো ও তার পরিবারের সদস্যরা রাজ্যের রাজধানীতে অবস্থিত গভর্নরের বাড়ি হারিসবার্গে ইহুদিদের পাসওভার ছুটির প্রথম রাত কাটানোর পর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আগুন নেভানো হলেও এর কারণে বাসভবনের একটি অংশের ব্যাপক ক্ষতি হয়েছে, বলেছে রাজ্য কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, যখন আগুন লাগানো হয়, তখন গভর্নর ও তার পরিবারের সদস্যরা ইটের বাড়িটির পৃথক এক অংশে ছিলেন।

ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেফতারে সহায়ক তথ্যের জন্য কর্তৃপক্ষ ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481