ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

বিয়ের আগেই তামান্না-বিজয়ের ভাঙন!

অভিবাসন ডেস্ক :: গত বছর থেকে গণমাধ্যমে শিরোনামে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্ক। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা এমনটাও শোনা গিয়েছিল। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করা এ জুটির সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম পিংক ভিলা নিজেদের এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে। তবে, তামান্না কিংবা বিজয় এখনও বিষয়টি নিয়ে মুখ খুলেনি। খবর এনডিটিভির।

সূত্রের বরাতে পিংক ভিলা জানিয়েছে, গত সপ্তাহে তামান্না ও বিজয় সম্পর্ক শেষ করতে একমত হয়। তবে তারা দুজন ভালো বন্ধু থাকা নিয়ে দৃঢ়। বর্তমানে নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে তারা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, আগামী বছর তারা বিয়ে করবেন। সাক্ষাৎকারে এ বলিউড অভিনেত্রী বলেন, আমি জীবন নিয়ে খুশি রয়েছি। বিয়েও হতে পারে, কেন নয়? আমার মতে, বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে কোনো কানেকশন নেই। আমি উচ্চাকাঙ্ক্ষী। বিয়ের পরও আমি অভিনয় চালিয়ে যেতে চাই।

২০২৩ সালে নতুন বছরের এক পার্টিতে বিজয় ও তামান্নাকে একসঙ্গে দেখা যায়। এরপরই দুজনের সম্পর্কের গুঞ্জন উঠে। এ গুঞ্জন আরও দৃঢ় হয় কারণ এরপর থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা যায়। লাস্ট স্টোরি-২ এর প্রচারের সময় নিজেদের সম্পর্কের বিষয়ে সবাইকে জানান এ জুটি। এ ওয়েব সিরিজের সময় তামান্না ও বিজয় সম্পর্কে জড়ায় বলে জানা গেছে।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

বিয়ের আগেই তামান্না-বিজয়ের ভাঙন!

আপডেট সময় ০২:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

অভিবাসন ডেস্ক :: গত বছর থেকে গণমাধ্যমে শিরোনামে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার সম্পর্ক। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন তারা এমনটাও শোনা গিয়েছিল। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করা এ জুটির সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম পিংক ভিলা নিজেদের এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে। তবে, তামান্না কিংবা বিজয় এখনও বিষয়টি নিয়ে মুখ খুলেনি। খবর এনডিটিভির।

সূত্রের বরাতে পিংক ভিলা জানিয়েছে, গত সপ্তাহে তামান্না ও বিজয় সম্পর্ক শেষ করতে একমত হয়। তবে তারা দুজন ভালো বন্ধু থাকা নিয়ে দৃঢ়। বর্তমানে নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে তারা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, আগামী বছর তারা বিয়ে করবেন। সাক্ষাৎকারে এ বলিউড অভিনেত্রী বলেন, আমি জীবন নিয়ে খুশি রয়েছি। বিয়েও হতে পারে, কেন নয়? আমার মতে, বিয়ে ও ক্যারিয়ারের মধ্যে কোনো কানেকশন নেই। আমি উচ্চাকাঙ্ক্ষী। বিয়ের পরও আমি অভিনয় চালিয়ে যেতে চাই।

২০২৩ সালে নতুন বছরের এক পার্টিতে বিজয় ও তামান্নাকে একসঙ্গে দেখা যায়। এরপরই দুজনের সম্পর্কের গুঞ্জন উঠে। এ গুঞ্জন আরও দৃঢ় হয় কারণ এরপর থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে একসঙ্গে দেখা যায়। লাস্ট স্টোরি-২ এর প্রচারের সময় নিজেদের সম্পর্কের বিষয়ে সবাইকে জানান এ জুটি। এ ওয়েব সিরিজের সময় তামান্না ও বিজয় সম্পর্কে জড়ায় বলে জানা গেছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481