ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

ফ্রান্সে এফএফবিএ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি নয়ন এনকে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 165

নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক এনকে নয়নকে ‘সেচ্ছাসেবী সংগঠক’ সম্মাননা দিয়েছে দেশটির Fédération Française du Bénévolat et de la vie Associative (FFBA)।

দীর্ঘ ১২ বছর ধরে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের অভিবাসীদের সামাজিক সেবা প্রদানের পাশাপাশি তাদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা স্মারক হিসেবে এফএফবিএ’র কমিউসিঁয়ন অফ অ্যাট্রিবিউশনের সভাপতি প্যাট্রিক জেনি ও এফটিআরএ’র সভাপতি ডেলিকস রিজিওনালের যৌথ স্বাক্ষরিত একটি সনদ ও একটি মেডেল তাকে প্রদান করা হয়।

সোমবার (১০ জানুয়ারি) তিনি এ সম্মাননা স্মারক গ্রহণ করেন।
নয়ন এনকে’র বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। তিনি ২০০২ সাল থেকে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন।
বর্তমানে তিনি সাফ’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্টের পাশাপাশি প্যারিসের যুব কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি অফ এভরি ভ্যাল ডি’এসোনের গভর্নিং বোর্ডের সদস্য এবং বামধারার ফরাসি রাজনৈতিক সংঘটন ভিগনেউক্স সুর সেইনে লা ফ্রান্স ইনসুমিসের প্রধান ও এসোন বিভাগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাফ’র সকল সদস্য ও সেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে নয়ন এনকে বলেন, ‘মানুষের জীবনে যে কোন সম্মাননা আনন্দ এবং গৌরবের। নিঃসন্দেহে এই সম্মাননায় আমি আনন্দিত। আশা করি- আগামী দিনের কাজ করার ক্ষেত্রে এই মেডেল এবং এই সনদ আরো অনুপ্রেরণা যোগাবে এবং আরো ভালো কাজ করতে আগ্রহ জাগাবে।’

তিনি বলেন, ‘এই সম্মাননা যে পাব তা কখনো ভাবিনি এবং কোন প্রাপ্তির জন্য আমি কাজ করিনি৷ মূলতঃ আমার লক্ষ্য হলো- যদি আমার দ্বারা কেউ উপকৃত হয় সেটাই আমার সার্থকতা। একদম বিনামূল্যে কোন অর্থ ছাড়া কাউকে সহযোগিতা করতে পারার আনন্দ অন্যরকম এবং সে কাজটাই আমি করার চেষ্টা করি।’ আজীবন মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

ফ্রান্সে এফএফবিএ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি নয়ন এনকে

আপডেট সময় ০৪:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫