ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

থার্টি ফার্স্ট নাইটে তাহাজ্জুদ নামাজরত বাংলাদেশিকে হত্যা

অভিবাসন ডেস্ক :: নববর্ষের মধ্যরাতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় মুখে টেপ মুড়িয়ে, হাত-পা বেঁধে জখম করে সুমন নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওলমারানস্টাড শহরে মাকুয়াসি এলাকায়।

বুধবার সুমনের দোকান সারাদিন বন্ধ দেখে সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশিরা পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুমনের মুখে টেপ মুড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহত সুমন লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের পূর্ব নন্দনপুর গ্রামের বাসিন্দা। তার অস্থায়ী ঠিকানা ঢাকার গুলশান বনানীর ১১নং রোডের ব্লক-ডি, ২৪নং বাসা।

সিসিটিভি ফুটেজ চেক করে সেখানকার প্রবীণ প্রবাসী কমিউনিটি নেতা সুমন আহমেদ জানান, ৩১ ডিসেম্বর রাত ২টার দিকে স্থানীয় কয়েক যুবক পেছনের টিন কেটে দোকানে ঢোকে। এ সময় সুমন তাহাজ্জুদ নামাজে ছিলেন। তার মুখে টেপ মুড়িয়ে, হাত-পা বেঁধে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে সুমনের মৃত্যু হয়।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

থার্টি ফার্স্ট নাইটে তাহাজ্জুদ নামাজরত বাংলাদেশিকে হত্যা

আপডেট সময় ১১:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

অভিবাসন ডেস্ক :: নববর্ষের মধ্যরাতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় মুখে টেপ মুড়িয়ে, হাত-পা বেঁধে জখম করে সুমন নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওলমারানস্টাড শহরে মাকুয়াসি এলাকায়।

বুধবার সুমনের দোকান সারাদিন বন্ধ দেখে সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশিরা পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুমনের মুখে টেপ মুড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহত সুমন লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের পূর্ব নন্দনপুর গ্রামের বাসিন্দা। তার অস্থায়ী ঠিকানা ঢাকার গুলশান বনানীর ১১নং রোডের ব্লক-ডি, ২৪নং বাসা।

সিসিটিভি ফুটেজ চেক করে সেখানকার প্রবীণ প্রবাসী কমিউনিটি নেতা সুমন আহমেদ জানান, ৩১ ডিসেম্বর রাত ২টার দিকে স্থানীয় কয়েক যুবক পেছনের টিন কেটে দোকানে ঢোকে। এ সময় সুমন তাহাজ্জুদ নামাজে ছিলেন। তার মুখে টেপ মুড়িয়ে, হাত-পা বেঁধে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে সুমনের মৃত্যু হয়।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481