ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

অভিবাসন ডেস্ক :: বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ। তাঁকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। ১৯ জুলাই হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় শনিবার রাতে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিমানবন্দর থানার মামলায় আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

আপডেট সময় ০১:১৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪