ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এর উপর সন্ত্রাসী হামলা

অভিবাসন ডেস্ক :: অ্যাডভোকেট হাসান এন্ড এসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এর উপর সন্ত্রাসীরা হামলা করেছে। শুক্রবার জুম্মার নামাজের পরে এলিফ্যান্ট রোডে শেলটেক সিয়েরা ভবনে এই হামলা সংঘটিত হয়েছে।

৬-৭ জন সন্ত্রাসী লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার এর উপরে হামলা চালালে তিনি মাথায়, বুকে, হাতে, পেটে এবং পায়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরী চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধারণা করা হচ্ছে রাজনৈতিক কারণেই তার উপরে হামলা চালানো হয়েছে।নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের গ্রেফতারে মামলা দায়ের এর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এর উপর হামলার ঘটনায় নতুন বাংলাদেশ পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, সাউথ এশিয়ান লইয়ার্স ফোরাম, বাংলাদেশ ভূমি রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ মিডিয়া লইয়ার্স ফোরাম, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, অ্যামেচার রেডিও এসোসিয়েশন অফ বাংলাদেশ এর পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি দোষীদের অনতিবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগস :

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এর উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০১:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫