ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের সাত প্রবাসীর মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 139

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ওপরে বাঁ থেকে মো. জুয়েল, আমিন মাঝি ও মো. সাহাবুদ্দিন। নিচে বাঁ থেকে মো. রনি, মো .বাবলু ও মো. রকিছবি: পরিবারের সৌজন্যে

অভিবাসন ডেস্ক :: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসী নিহত হয়েছেন। এর মধ্যে সারিকাইত ইউনিয়নের পাঁচ, মাইটভাঙার এক ও রহমতপুরে ইউনিয়নের একজন। আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে প্রবাসীদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। নিহত ব্যক্তিরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি।

সারিকাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুতে সারিকাইতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি।’

নিহত সাহাব উদ্দিনের বাবা মো. সিদ্দিক বলেন, ‘আমার ছেলে ওমানে মাছ ধরার বোটে কাজ করত। কয়েক দিন সাগরে থাকার পর আজ সকালে বাসায় ফিরছিল। পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হলো।’

ওমানের দুখুম পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা গেছে।

ট্যাগস :

সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের সাত প্রবাসীর মৃত্যু

আপডেট সময় ০১:৩৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫