ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডে নবীগঞ্জের আহনাফ ফ্রান্সে ভাষা, সাহিত্য ও সমাজসেবায় ‘সাফ নারী সম্মাননা’ পেলেন হাসনাত জাহান সমন্বিত পর্যটন আবাসন আইনের রূপরেখা সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক আখতার হাছান এইচএসসির ফলাফল:  ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

তৌহিদ আফ্রিদিছবি : তৌহিদ আফ্রিদির ইনস্টাগ্রাম

অভিবাসন ডেস্ক :: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার ১১ নম্বর আসামি হিসেবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।

একই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন তাঁর বাবা, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ১৭ আগস্ট তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে।

এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল–মামুন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড় শ জনকে আসামি করা হয়েছে।
তৌহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান। সাম্প্রতিক বছরগুলোতে ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্টের জন্য তাঁর বড় অনুসারী গড়ে ওঠে।

ট্যাগস :

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাফিজুর রহমানের পিতার ইন্তেকাল : পরিবারের দোয়া কামনা

তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

আপডেট সময় ১২:১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫