ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

বরগুনায় যাত্রা শুরু করল উইশ ফাউন্ডেশন নূরানী মাদ্রাসা ও এতিমখানা

অভিবাসন ডেস্ক :: বরগুনা জেলার আমতলী উপজেলার কালীবাড়িতে যাত্রা শুরু করল উইশ ফাউন্ডেশন নূরানী মাদ্রাসা ও এতিমখানা। যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন উইশ ফাউন্ডেশন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে।

যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশেও শিক্ষা খাতে নারীদের প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখছে উইশ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বরগুনার আমতলীর কালীবাড়িতে উইশ ফাউন্ডেশন নূরানী মাদ্রাসা ও এতিমখানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এখানে কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও প্রদান করা হবে।

উইশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাসিমা ইসলাম জানান, “শিক্ষার ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব কাজ করে যেতে চাই। সেই লক্ষ্যেই উইশ ফাউন্ডেশন নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা আশা করি, এই অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুরা এখান থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে।” তিনি আরো জানান আব্দুস শাকুরের তথ্য অনুযায়ী অত্র এলাকার কয়েক কিলোমিটারের মধ্যে কোন নুরানী মাদ্রাসা না থাকার কারণে উক্ত মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে।

মাদ্রাসাটি পরিচালনার দায়িত্বে থাকবেন মো: আব্দুস শাকুর ।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরগুনায় যাত্রা শুরু করল উইশ ফাউন্ডেশন নূরানী মাদ্রাসা ও এতিমখানা

আপডেট সময় ০৫:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫