ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

আছিয়াকে ধর্ষণ: স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিটু শেখের

অভিবাসন ডেস্ক :: মাগুরার চাঞ্চল্যকর আট বছরের শিশু ধর্ষণ এবং হত্যা মামলার আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের বিচারক সব্যসাচী রায় হিটু শেখের জবানববন্দি রেকর্ড করেন বলে জানা গেছে।

মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে গত ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এ সময় তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। ওই ঘটনার পর প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে সেখানে শিশুটির মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে এ মামলায় আসামি করা হয় হিটু শেখের স্ত্রী জাহেদা, নির্যাতনের শিকার শিশুটির বোন জামাই সজিব এবং সজিবের বড় ভাই রাতুলকে। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত চার আসামিকেই গ্রেফতার করেছে।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আছিয়াকে ধর্ষণ: স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিটু শেখের

আপডেট সময় ০৮:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

অভিবাসন ডেস্ক :: মাগুরার চাঞ্চল্যকর আট বছরের শিশু ধর্ষণ এবং হত্যা মামলার আসামি হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকালে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের বিচারক সব্যসাচী রায় হিটু শেখের জবানববন্দি রেকর্ড করেন বলে জানা গেছে।

মাগুরার শহরতলী নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে গত ৫ মার্চ রাতে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এ সময় তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও করা হয়। ওই ঘটনার পর প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুরে সেখানে শিশুটির মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় শিশুটির মা ৮ মার্চ মাগুরা সদর থানায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে এ মামলায় আসামি করা হয় হিটু শেখের স্ত্রী জাহেদা, নির্যাতনের শিকার শিশুটির বোন জামাই সজিব এবং সজিবের বড় ভাই রাতুলকে। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত চার আসামিকেই গ্রেফতার করেছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481