ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকায় আনা হচ্ছে তামিমকে

অভিবাসন ডেস্ক :: সোমবার হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের হার্টে রিং পরানো হয় সাভারের কেপিজে হাসপাতালে। তার ২৪ ঘণ্টারও কিছু বেশি সময় পর তাকে ঢাকায় আনা হচ্ছে। তার পরিবারের সিদ্ধান্তে এখন তাকে নিয়ে আসা হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে আনা হবে বলে জানা গেছে।

তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন। সাভারের কেপিজে হাসপাতালে তার যত্নআত্তিও কম হচ্ছিল না। তবে পরিবারের চাওয়া, তার সুযোগ সুবিধাটা আরও ভালো হয় যেন, সে ভাবনা থেকেই এই সিদ্ধান্ত।

অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। তাই আপাতত ঝুঁকিমুক্ত অবস্থায় আছেন তামিম। তবে ডাক্তারদের পরামর্শমতো এখন তাকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার সকালে হাসপাতালে তামিমকে দেখতে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। তার পরামর্শ ছিল এখনই যেন তামিমের হাসপাতাল পরিবর্তন না করা হয়। তবে পরিবারের চাওয়ার ফলে হাসপাতালের মেডিক্যাল বোর্ড আলোচনা করে বিষয়টি অনুমোদন করে।

সে সিদ্ধান্ত ধরেই আজ ঢাকায় আনা হচ্ছে তাকে। এখানেও বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকায় আনা হচ্ছে তামিমকে

আপডেট সময় ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

অভিবাসন ডেস্ক :: সোমবার হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের হার্টে রিং পরানো হয় সাভারের কেপিজে হাসপাতালে। তার ২৪ ঘণ্টারও কিছু বেশি সময় পর তাকে ঢাকায় আনা হচ্ছে। তার পরিবারের সিদ্ধান্তে এখন তাকে নিয়ে আসা হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাকে আনা হবে বলে জানা গেছে।

তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন। সাভারের কেপিজে হাসপাতালে তার যত্নআত্তিও কম হচ্ছিল না। তবে পরিবারের চাওয়া, তার সুযোগ সুবিধাটা আরও ভালো হয় যেন, সে ভাবনা থেকেই এই সিদ্ধান্ত।

অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। তাই আপাতত ঝুঁকিমুক্ত অবস্থায় আছেন তামিম। তবে ডাক্তারদের পরামর্শমতো এখন তাকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার সকালে হাসপাতালে তামিমকে দেখতে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। তার পরামর্শ ছিল এখনই যেন তামিমের হাসপাতাল পরিবর্তন না করা হয়। তবে পরিবারের চাওয়ার ফলে হাসপাতালের মেডিক্যাল বোর্ড আলোচনা করে বিষয়টি অনুমোদন করে।

সে সিদ্ধান্ত ধরেই আজ ঢাকায় আনা হচ্ছে তাকে। এখানেও বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481