ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’ সিলেটের সীমান্তজুড়ে প্রকৃতির অপার সৌন্দর্য: পান্তুমাই, লক্ষ্মণছড়া, বিছানাকান্দি ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন ফ্রান্সে বিজয়ী বাংলাদেশি জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন : সভাপতি টুকু, সম্পাদক সুমন নতুন সরকার এবং পর্যটনের প্রত্যাশা প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি

স্তন ক্যানসার নিয়ে সংকোচ ভেঙে সচেতনতার আহ্বান: “প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’’

অভিবাসন ডেস্ক : স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা বিষয়ে সঠিক ধারণা দিতে রাজধানীতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা। পিংক অক্টোবর ও বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে শুক্রবার (৩০ শে অক্টোবর) সংগঠনটির কাওরানবাজারস্থ নিজস্ব ভবনে চিকিৎসা সহায়তা উপ-কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘প্রতিরোধই শক্তি, সচেতনতাই জীবন বাঁচায়’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষাবিদ, কূটনীতিক, বিশেষজ্ঞ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন। পুরো আয়োজনজুড়ে স্তন ক্যানসার সম্পর্কে সামাজিক সংকোচ ও ভীতি দূর করা, রোগের প্রাথমিক লক্ষণ চেনা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সমাপনীতে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনের স্ক্রিনিং করা হয়।

অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ  মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সার্জিক্যাল অনকোলজি বিভাগ, ক্যানসার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (সিসিআইএফ) এবং তিশ-ক্যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. শাখাওয়াত হাসান জীবন। স্বাগত বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. সামিয়া মুবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি তোফায়েল খান ও আনোয়ার হোসেন চৌধুরী।

আলোচনায় অংশ নেন বিএমইউ’র সার্জিক্যাল অনকোলজির চেয়ারম্যান ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও সহযোগী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম। জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক-১ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাবেক সভাপতি ড. একে আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত রেজিনা আহমেদ, জালালাবাদের আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আজীবন সদস্য সাংবাদিক আনহার সমশাদ ও সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক ও ডক্টরস এন মেডিসিন এর সিইও শাহাবুদ্দীন শুভ। অনুষ্ঠান জালালাবাদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম সজল, সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান ডালিম, আব্দুল কাইয়ুম সেলিম, তিশ-ক্যানের সভাপতি নুজহাত তারান্নুম ও শিক্ষাবিদ অধ্যাপক নাইমা মুয়াজ্জেম, তপতী ভট্টাচার্য্য, নাসিমা আক্তার, সোনিয়া জামান, হাসমত রেহানা চৌধুরী, হেলথ কেয়ারের মোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁরা স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন- স্তন ক্যানসার নিয়ে সামাজিক সংকোচ ও অজ্ঞতা দূর করা জরুরি। শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সময়মতো রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কয়েকজন নারীর স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং করা হয়।

ট্যাগস :

আপডেট সময় ০৯:৫৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬