ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা খুলনায় যুবককে মাথায় গুলি করে হত্যা ‘সাফ’র নবীন স্বেচ্ছাসেবক এবং সদস্য সংগ্রহ-২০২৬ অনুষ্ঠিত প্রবাসে সাংবাদিকতার অগ্রদূত লুৎফুর রহমান বাবু : শুভ জন্মদিন মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদক হলেন কমিউনিটি ব্যক্তিত্ব সাত্তার আলী সুমনের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে ক্যানভাস পাপেট থিয়েটারের ১৩ বছরের সৃজনযাত্রা উদযাপন ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবীণ কর্ণারের উদ্বোধন

সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক :স্বপ্নের খোঁজে সীমান্তের কঠিন পথ পাড়ি দিতে গিয়ে জীবন হারানো অভিবাসীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্যারিসে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অভিবাসন বিষয়ক সামাজিক সংগঠন সিএসপি সোয়ান্ত কেন্জ, রেজো দঁত্রেদ, সলিডারিতে আজি ফ্রঁস (সাফ), ক্রিদ, ফাস্তি, সেসেএফদে ও প্যারিস দ্য অক্সি- এর যৌথ উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্যারিসের ঐতিহাসিক প্লেস দ্য লা রিপাবলিক চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে সংহতি ও শ্রদ্ধা জানাতে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি নিহত অভিবাসীদের স্মরণে লেখা সম্বলিত বিভিন্ন পোস্টার, ছবি ও প্ল্যাকার্ড ছিল অনুষ্ঠানের চারপাশে।

সভায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসপি সোয়ান্ত কেন্জের মারিয়ম, রেজো দঁত্রেদ-এর ফাতু ও সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে। সভায় সীমান্ত পথ দিয়ে আসা বিভিন্ন ব্যক্তি তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া বিভিন্ন সংগঠক ও মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সাফ’র সহসভাপতি সালাহউদ্দিন ইরান, আহমেদ মোহাম্মদ শাহীন, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রহমান মোঃ শাহীনুর, শেখ মোঃ সিমুলসহ সাফ’র বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাবকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সীমান্তপথে পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন, যা গভীরভাবে উদ্বেগজনক। তারা নিরাপদ ও মানবিক অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নিহতদের স্মরণে সঙ্গীত পরিবেশন করা হয়।

ট্যাগস :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন

সীমান্তপথে নিহত অভিবাসীদের স্মরণে প্যারিসে স্মরণ সভা

আপডেট সময় ০৭:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক :স্বপ্নের খোঁজে সীমান্তের কঠিন পথ পাড়ি দিতে গিয়ে জীবন হারানো অভিবাসীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্যারিসে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অভিবাসন বিষয়ক সামাজিক সংগঠন সিএসপি সোয়ান্ত কেন্জ, রেজো দঁত্রেদ, সলিডারিতে আজি ফ্রঁস (সাফ), ক্রিদ, ফাস্তি, সেসেএফদে ও প্যারিস দ্য অক্সি- এর যৌথ উদ্যোগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্যারিসের ঐতিহাসিক প্লেস দ্য লা রিপাবলিক চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে সংহতি ও শ্রদ্ধা জানাতে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি নিহত অভিবাসীদের স্মরণে লেখা সম্বলিত বিভিন্ন পোস্টার, ছবি ও প্ল্যাকার্ড ছিল অনুষ্ঠানের চারপাশে।

সভায় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসপি সোয়ান্ত কেন্জের মারিয়ম, রেজো দঁত্রেদ-এর ফাতু ও সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে। সভায় সীমান্ত পথ দিয়ে আসা বিভিন্ন ব্যক্তি তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া বিভিন্ন সংগঠক ও মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সাফ’র সহসভাপতি সালাহউদ্দিন ইরান, আহমেদ মোহাম্মদ শাহীন, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রহমান মোঃ শাহীনুর, শেখ মোঃ সিমুলসহ সাফ’র বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাবকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ সীমান্তপথে পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন, যা গভীরভাবে উদ্বেগজনক। তারা নিরাপদ ও মানবিক অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নিহতদের স্মরণে সঙ্গীত পরিবেশন করা হয়।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481