ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল প্যারিসে একক আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালেন সাইফুল ইসলাম টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট-ধীরগতি শাহ গ্রুপের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নবীগঞ্জে ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়”

প্যারিস প্রতিনিধি :: ‘মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগ, সাহসিকতা ও বীরত্বের বিনিময়েই ১৯৭১ সালে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে। তাঁদের কারণেই বিশ্বমানচিত্রে স্থান পেয়েছে লাল-সবুজের একটি পতাকা ও একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। অথচ দুঃখজনক হলেও সত্য, সেই স্বাধীন বাংলাদেশেই আজ অনেক মুক্তিযোদ্ধা অবহেলা, লাঞ্ছনা ও অপমানের শিকার হচ্ছেন।’
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি কমিউনিটি হলে বিজয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বিজয় উৎসব’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সাংবাদিক দেবেশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, জাগরণের গান, নৃত্য ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এনামুল হক এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের হাতে এই সম্মাননা তুলে দেন প্রথিতযশা চিকিৎসক ডা. উত্তম বড়ুয়া।
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে ‘মুক্তিযোদ্ধা সন্তানদের চোখে কেমন ছিলেন তাঁদের পিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ফ্রান্সে বসবাসরত মুক্তিযোদ্ধা সন্তান ড. ছন্দা বড়ুয়া, শাহ গ্রুপের অন্যতম কর্ণধার ফাতেমা খাতুন ও শুভা তালুকদার। জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধা পিতাদের স্মৃতিচারণ করতে গিয়ে আলোচকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করেন তামান্না শারমিন আনোয়ার।

বিজয় উৎসব অনুষ্ঠানে বিশেষ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষ হিসেবে আমরা আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছি। সেদিন যারা অস্ত্র হাতে তুলে নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, সেই মুক্তিযোদ্ধারাই আজ অপমানিত হচ্ছেন—এটি জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অন্ধকার সময়েরও অবসান একদিন ঘটবে।”

অনুষ্ঠানে দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন দেবশ্রী চ্যাটার্জী, সুবর্ণা তালুকদার ও উমে। জাগরণের গান পরিবেশন করেন সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, লুবনা ইয়াসমিন চৌধুরী, অলকা বড়ুয়া, আবু বকর আল আমিন ও শুভা তালুকদার। আবৃত্তিতে অংশ নেন আবু বকর আল আমিন, সমৃদ্ধ বড়ুয়া বর্ণ, শুভমিতা আনা ও আয়ুস চ্যাটার্জি।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলজিয়ামের ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক এ এফ এম গোলাম জিলানী, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ, অ্যাডভোকেট শাহনুর ইসলাম, অধ্যাপক অপু আলম, সংস্কৃতিকর্মী রাহুল চৌধুরীসহ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ট্যাগস :

প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’

প্যারিসে বিজয় উৎসব “মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের ঋণ কখনো শোধ হবার নয়”

আপডেট সময় ০৪:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/obhibason/public_html/wp-includes/functions.php on line 5481