ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্যারিসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সাফ’র ঈদ বাণিজ্য মেলা প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত প্যারিসে ‘নারীকথা’: সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান ভিন্যু-সুর-সেন পৌরসভা নির্বাচন ঘিরে জনসভা ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের ইফতার মাহফিল স্মৃতিতে টাংগুয়ার হাওর! সাফ’র সহায়তায় শেরপুরে এক নারীর স্বপ্নের ঘর হস্তান্তর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ’র সমর্থন প্যারিসে শুভ দাসের ফরাসি ভাষা শিক্ষার বইয়ের মোড়ক উন্মোচন

প্যারিসে ৭মবারের মতো বিসিএফ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক :ফ্রান্সে অধ্যয়নরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদের ৭মবারের মতো সংবর্ধনা দিয়েছে প্রবাসীদের জনপ্রিয় সামাজিক সেবামূলক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। প্যারিসের একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের মোট ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন—ফরাসি কারিকুলামের বাক পরীক্ষায় ১০ জন, বিটিএসে ১ জন, অনার্সে ২ জন, মাস্টার্সে ১৫ জন এবং একজন চিকিৎসক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। আরও উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল।

এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব এম. এ. তাহের, আবুল খায়ের লস্কর, জুনেদ আহমেদ, সাইফুল ইসলাম, ব্যবসায়ী-সমাজসেবক উবায়দুল্লাহ কয়েস, মিয়া মাসুদ, শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রাষ্ট্রদূত খন্দকার এম. তালহাকে অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে এমসি ইনস্টিটিউট, নারী সংগঠন ‘উইথ দ্য মাইন্ড’, নূপুর হক, বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বেলজিয়াম, খালেদ মাহমুদ এবং ফরাসি মঞ্চাভিনেতা বাংলাদেশি বংশোদ্ভূত সোয়েব মোজাম্মেল মোজাম্মেলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিসিএফ রিইউনিয়ন উপলক্ষে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল সম্পাদিত বিশেষ স্মারক ‘সহযাত্রী’–র মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের সমর্থনে কাজ করা ফরাসি এনজিও সিএফএফ–জিকে সাভার–এর ফরাসি ডেলিগেশনকে মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন।
বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত বায়োলিনে পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন আরশী বড়ুয়া। অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য দেন আশরাফ, ইশতিয়াক আকিব এবং ডাক্তার ঐশী খান।

বিসিএফ পরিচালক এম. ডি. নূর স্বাগত বক্তব্যে সংগঠনের সমাজসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক নজমুল কবিরও বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বিসিএফ ভাইস প্রেসিডেন্ট জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা,তানিয়া রহমান ও ফারসিনা হোসেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ফ্রান্সে উচ্চশিক্ষায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়ছে, যা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

ওসমানীনগরে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্যারিসে ৭মবারের মতো বিসিএফ’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

আপডেট সময় ০২:৩৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫